শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়েছেন অধ্যক্ষ

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়েছেন অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমান। বুধবার (১০ জুন) দুপুরে নীলফামারী সরকারি কলেজ

2026-06-11T20:59:00+00:00
2026-06-11T20:59:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়েছেন অধ্যক্ষ
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৬২)
শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়েছেন অধ্যক্ষ
X

শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়েছেন অধ্যক্ষ

শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়েছেন অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমান। বুধবার (১০ জুন) দুপুরে নীলফামারী সরকারি কলেজ ক্যাম্পাসে প্রত্যাশিত নতুন ক্যান্টিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।

শিক্ষক-শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, মানসম্মত ও সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ক্যান্টিনটি চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক বাবুল হোসাইন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. সামসুল আলম এবং ক্যান্টিন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে একটি পরিচ্ছন্ন ও সুপরিচালিত ক্যান্টিন শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহের পাশাপাশি ক্যান্টিনের সেবার মান বজায় রাখতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমান বলেন, ক্যান্টিন চালুর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হয়েছে। এটি শুধু খাদ্য গ্রহণের স্থান নয়, শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও বন্ধন সুদৃর করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যান্টিন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. ওমর ফারুক জানান, শিক্ষার্থীদের চাহিদা ও আর্থিক সামর্থের বিষয়টি বিবেচনায় রেখে স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন খাবার সরবরাহ করা হবে। ক্যান্টিনের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সেবার মান নিশ্চিত করতে নিয়মিত তদারকির ব্যবস্থাও থাকবে।

এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মোজাম, নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. পায়েলুজ্জামান রকসি, সদস্য সচিব মো. রইসুল ইসলাম রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকতসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy