গোলাপগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের সাথে যুবদল নেতা লিটনের মতবিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের প্লাটফরম ‘জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা’র আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ও আসন্ন গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে

2026-06-11T21:24:33+00:00
2026-06-11T21:24:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গোলাপগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের সাথে যুবদল নেতা লিটনের মতবিনিময়
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:২৪ পিএম   (ভিজিট : ৪৮)
যুবদল নেতা লিটনের মতবিনিময়
X

যুবদল নেতা লিটনের মতবিনিময়

রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের প্লাটফরম ‘জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা’র আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ও আসন্ন গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ বলেছেন, বাংলাদেশের বুকে ২০২৪ এর জুলাই নেমেছিল নতুন প্রেরণা নিয়ে। চব্বিশের ৫ আগস্ট অর্থাৎ ৩৬ জুলাই পতিত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ইতিহাসের মাইলফলক। যে আশা-আকাঙ্খা নিয়ে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে সেই আকাঙ্খা বাস্তবায়নে জুলাই যোদ্ধাদের কাজ চালিয়ে যেতে হবে। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এটিও জুলাইয়ের অর্জন। আমাদের প্রত্যাশা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধিন বিএনপি সরকার জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন করবে। আমি গোলাপগঞ্জ উপজেলার মানুষের কল্যাণে কাজ করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই কাজে আমি সকলের সহযোগিতা চাই। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে আমি কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

তিনি গতকাল বুধবার (১০ জুন) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরের একটি রেস্টুরেন্টে জুলাই যোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। 

সভায় জুলাই যোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলার সভাপতি ইকবাল আহমদের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেদোয়ান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-জেলা জুলাই যোদ্ধা সংসদ আহবায়ক কমিটির সদস্য লায়েক আহমদ, জুলাই যোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলার উপদেষ্টা জিয়া উদ্দিন, নজরুল ইসলাম, লাল মিয়া, নাশেদ আহমদ, সহসভাপতি সাহেল আহমদ, রুমন আহমদ, সহসাধারণ সম্পাদক খসরু আহমদ শিপলু, সাহেদ আহমদ, কোষাধ্যক্ষ দুলব হোসেন, প্রচার সম্পাদক মুর্শেদ আহমদ, আইন সম্পাদক জহির উদ্দিন, জুলাই যোদ্ধা জাবেদুর রহমান, লায়েক আহমদ, সেন্টু নন্দী, আব্দুল আলিম, মুবিন আহমদ, ফিরোজ আহমদ, বিফলা আক্তার প্রমুখ৷





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy