কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপি নেতা আবু

স্টাফ রিপোর্টার কুমিল্লা

সারাবাংলা

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।বৃহস্পতিবার (১১

2026-06-12T12:54:28+00:00
2026-06-12T12:54:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপি নেতা আবু
স্টাফ রিপোর্টার কুমিল্লা
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১২:৫৪ পিএম   (ভিজিট : ৫৯)
উদবাতুল বারী আবু
X

উদবাতুল বারী আবু

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬- এর ধারা ৮(১) অনুযায়ী উদবাতুল বারী আবুকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২ পদমর্যাদা) পদে দায়িত্ব পালন করবেন।

এর আগে, চলতি বছরের এপ্রিলে জাতীয় সংসদে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি পাসের পর ২১ মে ২০২৬ সালে সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে।

খবর পাওয়ার পর উদবাতুল বারী আবু বলেন, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের কাছে অনেক কৃতজ্ঞতা। তিনি আমাকে বিশ্বাস করে যে মহান দায়িত্ব অর্পণ করেছেন, কুমিল্লার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা চেষ্টা করব।

তার এই নিয়োগের খবরে কুমিল্লার বিএনপির নেতাকর্মী ও অনুসারীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সবাই প্রিয় নেতাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাতে দেখা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy