জিয়ানগরে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সেপাইয়ের দাফন সম্পন্ন

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম সেপাইয়ের

2026-06-12T15:20:59+00:00
2026-06-12T15:20:59+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
জিয়ানগরে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সেপাইয়ের দাফন সম্পন্ন
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:২০ পিএম   (ভিজিট : ৬৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম সেপাইয়ের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় জানাজা শেষে জিয়ানগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ হাফিজুর রহমান, জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহব্বত খান, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)-এর কনিষ্ঠ পুত্র নাসিম সাঈদীসহ উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম সেপাইয়ের মহান মুক্তিযুদ্ধে অবদান ও কর্মময় জীবনের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy