ডামুড্যায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

সারাবাংলা

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং

2026-06-12T15:28:18+00:00
2026-06-12T15:28:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডামুড্যায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:২৮ পিএম   (ভিজিট : ৬২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার ও গবেষণা কর্মকর্তা এসএম মিরাজ সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানসুরুল হক, আলহাজ্ব ইমাম উদ্দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন এবং দারুল আমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন ধারণা উপস্থাপন করে।

বক্তারা বলেন, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy