প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৩১ পিএম (ভিজিট : ৫৪)

X
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার মঈনপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ আল আমিন (৩৫) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিরডাঙ্গা পূর্ব বাইনারি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। শুক্রবার দুপুরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার মঈনপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনাকালে মোটরসাইকেলসহ আল আমিনকে গ্রেফতার করা হয়। পরে তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাসী করে মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। তার বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।