প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৩৪ পিএম (ভিজিট : ৯৬)

X
ছবি: প্রতিনিধি
তরুণ প্রজন্মদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা এবং সম্ভাবনাময় স্টার্টআপ পরিকল্পনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিলাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা।
বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করতে এবং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS)।
এতে সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, বিলাইছড়ি।
অনুষ্ঠান শেষে উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও ব্যাপক পরিসরে পরিচালনার আশাবাদ ব্যক্ত করা হয়।