শিক্ষার মানোন্নয়নে ধনবাড়ীতে অভিভাবক সমাবেশ

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

শিক্ষার মানোন্নয়নে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ০১নং বীরতারা ইউনিয়নের কাঁঠালিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের হলরুমে

2026-06-12T15:38:55+00:00
2026-06-12T15:38:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার মানোন্নয়নে ধনবাড়ীতে অভিভাবক সমাবেশ
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ৩৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শিক্ষার মানোন্নয়নে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ০১নং বীরতারা ইউনিয়নের কাঁঠালিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের হলরুমে বৃহস্পতিবার(১১জুন) দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজন মিয়া, সহকারী শিক্ষক কামরুন্নাহার, কামরুন্নাহার আঁখি ও আশিফুল মাহবুব নয়ন প্রমূখ।

বক্তারা বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, এক দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে শিক্ষার্থী মৌখিক পড়ায় কি ধরণের সমস্যার সম্মুখীন হয় তা অবহিত করণ ও  বাড়িতে শিক্ষার্থীদের পড়াশোনার ভালো পরিবেশ নিশ্চিত করাসহ ১ম প্রান্তিক মূল্যায়ন-২০২৬ এর ফল প্রকাশ করা হয়। একই সাথে বিভিন্ন শ্রেণীতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উপস্থিত  সকল অভিভাবকদের হাতে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি প্রতিবেদন তোলে দেওয়া হয়।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজান আক্তার সাথী জানান, সব শিক্ষকের উপস্থিতিতে শিক্ষার্থীদের মা, বাবা, দাদা, দাদি, অথবা অভিভাবক পর্যায়ের কারও যে সমাবেশ করা হয়, তাই অভিভাবক সমাবেশ। মা সমাবেশ, উঠান বৈঠককে অভিভাবক সমাবেশের সম্পূরক ধরা হলেও এ সমাবেশের গুরুত্ব অপরিসীম। তাই প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় গুলোতে নিয়মিত অভিভাবক সমাবেশ করা হয়ে থাকে। সেই সাথে শিক্ষা দপ্তর ও প্রশাসন সব সময় শিক্ষা খাত কে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে এবং সার্বক্ষণিক নজরদারি রাখছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy