আটোয়ারীতে ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং

2026-06-12T19:49:19+00:00
2026-06-12T19:49:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:৪৯ পিএম   (ভিজিট : ৮৮)
আটোয়ারীতে ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে শোকেসিং প্রোগ্রাম
X

আটোয়ারীতে ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে শোকেসিং প্রোগ্রাম

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। 

শিক্ষা মন্ত্রনালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহায়তায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এডুকেশনাল এক্সিলেন্স সার্পোট স্কিমের আওতায় ওই প্রোগ্রামে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১২টি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী- শিক্ষকগণ অংশগ্রহণ করেন। 

শুক্রবার (১২ জুন) সকাল থেকে শুরু করে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ভিত্তিক এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জুম্মার নামাজের পর উপজেলা সহকারী মাধমিক শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

তিনি বলেন, এ ধরণের প্রোগ্রাম করলে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশ ঘটবে। একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, মহিলা কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ মোঃ আঃ মান্নান প্রমুখ। 

পরে প্রজেক্ট প্রদর্শনে প্রথম স্থান অধিকারী লক্ষিপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকারী হাজী সমির উদ্দীন উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকারী আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থী এবং শিক্ষকগনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy