গাজীপুরে এসএসসি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরে এসএসসি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে জেলার শাহীনবাগ রিসোর্টে দিনব্যাপী এই মিলন

2026-06-12T19:52:37+00:00
2026-06-12T19:52:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে এসএসসি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ৭২)
গাজীপুরে এসএসসি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা
X

গাজীপুরে এসএসসি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা

গাজীপুরে এসএসসি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে জেলার  শাহীনবাগ রিসোর্টে দিনব্যাপী এই মিলন মেলার আয়োজন করা হয়। 

এই মিলন মেলায় গাজীপুরসহ বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ‘৯৪ ব্যাচের প্রায় ছয়শত প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। এসময় তারা কেউ সেলফি তুলছেন, কেউবা খোশ গল্পে মেতেছেন। আবার অনেকেই দীর্ঘদিনের পুরাতন বন্ধুদের পেয়ে আনন্দ উপভোগ করেন। 

৯৪ ব্যাচের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন বলেন,সারা বাংলাদেশে এস এস সি ব্যাচ ৯৪ এর একটি সুনাম রয়েছে। এই সুনামটা আমরা গাজীপুর থেকে ধরে রাখতে চাই। সবাই যেন গাজীপুরকে ৯৪ ব্যাচ নামে চিনে। 

৯৪ এর আয়োজন কমিটির আহবায়ক কায়সার আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমানের সহধর্মিনী আজমেরী রহমান মুন্নি।

অনুষ্ঠানের শেষ অংশে বন্ধুরা মিলে ভবিষ্যতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও একটি স্থায়ী তহবিল গঠনের সিদ্ধান্ত নেন।

এছাড়াও বিকেলে মৌসুমি ফলের আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পীবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy