চীনা রাষ্ট্রদূতের ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ.ই. মি. ইয়াও ওয়েন (H.E. Mr. Yao Wen) ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ মন্দির পরিদর্শন

2026-06-12T21:48:06+00:00
2026-06-12T21:48:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চীনা রাষ্ট্রদূতের ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:৪৮ পিএম   (ভিজিট : ৭৩)
চীনা রাষ্ট্রদূতের ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন
X

চীনা রাষ্ট্রদূতের ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ.ই. মি. ইয়াও ওয়েন (H.E. Mr. Yao Wen) ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ মন্দির পরিদর্শন করেছেন। ১২ জুন শুক্রবার বিকেল ৩ টায় ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ মন্দির পরিদর্শন করেন চীনা রাস্ট্র দূত এইচ, ই, মি,ইয়াও ওয়েন।  

সফরকালে তিনি মন্দিরের অনন্য স্থাপত্যশৈলী, টেরাকোটা শিল্পকর্ম এবং এর সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শনের সময় রাষ্ট্রদূত মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর ইতিহাস, নির্মাণশৈলী ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করে বলেন, কান্তজীউ মন্দির শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক সম্পদ।

এ সময়, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পি পি এম), কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইশতিয়াক আহমেদ, এ এস পি কাহারোল সার্কেল মোঃ মনিরুজ্জামান, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান সেলিম, দিনাজপুর রাজদেবত্বর ষ্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ, রাজদেবত্তর স্টেটের সদস্য প্রখ্যাত ডায়াবেটিস চিকিৎসক ডাঃ ডি সি রায় সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা রাষ্ট্রদূতকে মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব ও পর্যটন সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, চীনের রাষ্ট্রদূতের এ সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে পরিচিতি লাভ করবে।

ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ মন্দির বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এর নান্দনিক টেরাকোটা অলংকরণ ও অনন্য স্থাপত্যশৈলী দেশি-বিদেশি পর্যটকদের কাছে দীর্ঘদিন ধরে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে। মন্দির পরিদর্শনে এলে রাস্ট্র দূত কে পুলিশের চৌকষ দল গার্ড অব ওনার প্রদান করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy