তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং

2026-06-12T21:52:36+00:00
2026-06-12T21:52:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:৫২ পিএম   (ভিজিট : ৪৩)
তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা
X

তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় "মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় ।
 
শুক্রবার(১২জুন) তারাকান্দা উপজেলা সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। শিক্ষার্থীদের শুধু বইয়ের তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ না রেখে, হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা এবং ব্যবসায়িক চিন্তাভাবনা প্রসারের লক্ষ্যে এই বিশেষ মেলার আয়োজন করা হয়। ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আওতায় আয়োজিত এই মেলায় ১৫ টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী বিষয় প্রদর্শন করেন।

মেলায় মূলত তিনটি ক্যাটাগরিতে—স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং ইনোভেশন আইডিয়া তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, এসব প্রযুক্তি স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন সমস্যা সমাধান  লাভজনক ও টেকসই এনে দেবে। 

উক্ত মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দুই আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ্, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 

অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শিত বিভিন্ন স্টল ও প্রজেক্ট ঘুরে দেখেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy