চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার উদ্বোধন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চুনারুঘাট উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে Science Project and Innovation Idea Showcasing Program অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২জুন)

2026-06-13T11:34:45+00:00
2026-06-13T11:34:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার উদ্বোধন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৩৪ এএম   (ভিজিট : ৩৯)
চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার উদ্বোধন
X

চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার উদ্বোধন

চুনারুঘাট উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে Science Project and Innovation Idea Showcasing Program অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনের উদ্যোগ নেয় Educational Excellence Support (EESS)-SEDP, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক গবেষণা স্টল প্রদর্শন করে।

মেলায় শিক্ষার্থীরা কার্বনভিত্তিক প্রকল্প, পাইজোইলেকট্রিক প্রযুক্তি, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম, প্লাস্টিক থেকে জ্বালানি উৎপাদন, বায়োগ্যাস প্ল্যান্টসহ বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। দর্শনার্থীরা শিক্ষার্থীদের এসব উদ্ভাবনী প্রচেষ্টা ঘুরে ঘুরে দেখেন এবং তাদের উৎসাহিত করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের প্রতিটি উদ্ভাবনী চিন্তাই মূল্যবান। কোনো আইডিয়াই ছোট নয়। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে একটি ছোট ধারণাও ভবিষ্যতে বড় আবিষ্কারে রূপ নিতে পারে। বিজ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

এ সময়ে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার ও ফজলুল হক তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণার আগ্রহ এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করাই এ মেলার মূল উদ্দেশ্য।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy