ভোলাহাটে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক-৪

স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ভোলাহাট টু রহনপুর রোডে ইয়াবা সহ চারজনকে আটক করেছে ভোলাহাট থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা

2026-06-13T12:10:29+00:00
2026-06-13T12:10:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলাহাটে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক-৪
স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:১০ পিএম   (ভিজিট : ২৮)
ভোলাহাটে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক-৪
X

ভোলাহাটে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক-৪

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ভোলাহাট টু রহনপুর রোডে ইয়াবা সহ চারজনকে আটক করেছে ভোলাহাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে এসআই মোঃ কামাল হোসেন, এসআই মোঃ বশির আহম্মেদ, এসআই মোঃ শাহীন আলম সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার কলেজ মোড়ের পাশে গতকাল ১৬.৩০ ঘটিকার সময় ভোলাহাট টু  রহনপুর রোডে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট গাড়ী যার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো-ক-০৩-৭৮৯৪ সহ চারজনকে আটক করেন। 

ঘটনা স্থল থেকে আটককৃতরা হলো ভোলাহাট উপজেলার কলেজ মোড় সন্ন্যাসী তলা গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ শুভ (২৮) , শিবগঞ্জ উপজেলার নামো টিকোরী গ্রামের দুইজন- মৃত মানারুল ইসলামের ছেলে মোঃ মোস্তাকিম (২৮) ও মোঃ ইসলামের ছেলে ইব্রাহিম খলিল (১৭), একই উপজেলার টিকরী বাজার এলাকার সোদরুল ইসলামের ছেলে মোঃ ছারোয়ার জাহান (২৯)।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক বলেন, তিনজনের নামে আগের একাধিক মাদক মামলা আছে, ইয়াবাসহ আটকের ঘটনায় মামলা রুজু করা হয়েছে তাদেরকে আদালতে প্রেরণ করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy