শুক্রবার (১২ জুন) কালিহাতী উপজেলা যুবদলের উদ্যোগে স্থানীয় ইসলামিক এতিমখানায় এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুরুতে মরহুম বকুল মিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম করা হয়। পরে তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা ও সাবেক মেয়র আলী আকবর জব্বারের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান লেলিন, মোহাম্মদ ইদ্রিস আলী, এলেঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ, কালিহাতী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. দোলেয়ার হোসেন, যুবদল নেতা আল মামুন, পৌর শ্রমিক দলের সাবেক নেতা শরিফুল ইসলাম, যুবদল নেতা ফারুক এবং কালিহাতী ইসলামিক এতিমখানার সুপার মাওলানা মাহাবুবুর রহমান প্রমূখ।
বক্তারা মরহুম বকুল মিয়ার রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বলেন, বকুল মিয়া ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও জনবান্ধব নেতা। তাঁর কর্মময় জীবন দলীয় নেতাকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি, বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কালিহাতী ইসলামিক এতিমখানার সুপার মাওলানা মাহাবুবুর রহমান।