মাদকদ্রব্যসহ চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের সচিবসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

মাদকদ্রব্যসহ চুয়াডাঙ্গার নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিবসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (১২ জুন) বেলা পৌনে ৩টার

2026-06-13T12:35:25+00:00
2026-06-13T12:37:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাদকদ্রব্যসহ চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের সচিবসহ ৩ জন আটক
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৩৫ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ১২:৩৭ পিএম  (ভিজিট : ৬০)
মাদকদ্রব্যসহ চুয়াডাঙ্গার নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিবসহ ৩ জন আটক
X

মাদকদ্রব্যসহ চুয়াডাঙ্গার নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিবসহ ৩ জন আটক

মাদকদ্রব্যসহ চুয়াডাঙ্গার নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিবসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) বেলা পৌনে ৩টার সময় দর্শনা বাসস্ট্যান্ডের শাপলা ক্লিনিকের সামনের চায়ের দোকানী মিজানুর রহমানের (৫০) চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়। এ সময় চায়ের দোকানী কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায়  দর্শনা থানার এসআই আমানত উল্লাহসহ একদল পুলিশ সদস্য মাদকবিরোধী অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বাসস্ট্যান্ডের শাপলা ক্লিনিকের সামনে অবস্থিত মিজানুর রহমানের চায়ের দোকান থেকে দর্শনা পৌরসভার মোহাম্মদপুরের মরহুম আব্দুস সাত্তারের ছেলে সাগর হোসেন (২০), সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের মরহুম আনোয়ার হোসেনের ছেলে সাব্বির আহমেদ সোহাগ (২৯) এবং একই এলাকার আব্দুল খালেকের ছেলে নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিব ফাহিম মুনতাছিরকে (৩৫) আটক করে। 

ওই সময় তাদের হেফাজত হতে ৩ বোতল মাদকদ্রব্য WINCEREX উদ্ধার করে তা জনসম্মুখে জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy