সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।আজ (১৩ জুন) শনিবার সকাল ১১টায়

2026-06-13T12:46:11+00:00
2026-06-13T12:46:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ৭৬)
সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
X

সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ  (১৩ জুন) শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল আল মামুন শাহ, বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy