রাজাপুরে স্বেচ্ছাশ্রমে ৪ কিলোমিটার খাল পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন জাকির খান

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির রাজাপুর শহরের বুক চিয়ে বয়ে গেছে কবিরাজ বাড়ি খাল। একসময় পুরোদমে এই খালে শ্রোত বয়ে চললেও এখন

2026-06-13T13:32:08+00:00
2026-06-13T13:32:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজাপুরে স্বেচ্ছাশ্রমে ৪ কিলোমিটার খাল পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন জাকির খান
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:৩২ পিএম   (ভিজিট : ১৭৫)
রাজাপুরে স্বেচ্ছাশ্রমে ৪ কিলোমিটার খাল পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন জাকির খান
X

রাজাপুরে স্বেচ্ছাশ্রমে ৪ কিলোমিটার খাল পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন জাকির খান

ঝালকাঠির রাজাপুর শহরের বুক চিয়ে বয়ে গেছে কবিরাজ বাড়ি খাল। একসময় পুরোদমে এই খালে শ্রোত বয়ে চললেও এখন আর নাই। বড়বড় নৌকা, ইঞ্জিন চালিত নৌকা চললেও এখন এসবের দেখা মেলে না। 


খালটি দখলের কবলে পরে দীর্ঘদিন থেকেই নালায় পরিনত হয়েছিল। সচেতন মহলের জোর দাবিতে খালটি কিছুটা দখন মক্ত হলেও শ্রোত বইতে বাঁধা প্রদানের কারনে কচুরিপানা সহ খালের পাশের বসবাসকারীদের ফেলা ময়লায় কারনে পানি চলাচলই পুনরায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।


এমন দৃশ্য দেখে বিবেকের তাড়নায় নিজ উদ্যোগে সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খান বাড়ির কৃতি সন্তান জাকির খান তার বাড়ি এবং পার্শ্ববর্তী সিকদার বাড়ির বিভিন্ন বয়সের অর্ধশতাধিক নারী পুরুষকে উদ্বুদ্ধ করে ১৩ জুন সকাল থেকেই ৪ কিলোমিটার খাল পরিষ্কার করার কাজে লেগে পরেন। 


স্থানীয়রা জানায়, এই খালে এক সময় মাছ ধরেও অনেকে জীবিকা নির্বাহ করতো। যা বর্তমানে নালায় পরিনত হয়েছে। যার ফলে বর্ষা মৌসুমে তৈরি হয় ব্যাপক জলাবদ্ধতা। পানি নোংরা থাকায় ব্যাবহারের উপযোগী থাকেনা কখনোই। মশার উপদ্রব থাকে সারা বছরই। তারা জাকির খানের এই সেচ্ছাশ্রমকে সাধুবাদ জানিয়েছেন।


এ বিষয়ে জাকির খান বলেন, সমাজ পরিষ্কারের কাজে কাউকে না কাউকেতো এগিয়ে আসতে হবেই। আজ আমি আসছি আমার দেখাদেখি আরও হয়তো কেউ আসবে। এভাবে এক সময় সকল আবর্জনা মানুষের হাত ধরেই পরিষ্কার হবে এই কামনাই করি। এসব কাজে কষ্টের চেয়ে প্রশান্তি বেশি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy