বদলগাছীতে স্বাস্থ্য ঝুকিতে ভুগছেন প্রবীণরা

সারাবাংলা

নওগাঁর বদলগাছীতে প্রবীণেরা ভুগছেন স্বাস্থ্য ঝুকিতে। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সরকার দেশের আপামর জনসাধারণের

2026-06-13T13:50:14+00:00
2026-06-13T13:50:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বদলগাছীতে স্বাস্থ্য ঝুকিতে ভুগছেন প্রবীণরা
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:৫০ পিএম   (ভিজিট : ৩৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নওগাঁর বদলগাছীতে প্রবীণেরা ভুগছেন স্বাস্থ্য ঝুকিতে। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সরকার দেশের আপামর জনসাধারণের স্বাস্থ্য সেবার উন্নয়ন, শিশু ও মাতৃহার হ্রাসে বিভিন্নমূখী পদক্ষেপ গ্রহণের ফলে দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি হলেও বাড়েনি প্রবীণদের চিকিৎসার মান। 

বিশেষ করে কমিউনিটি ও স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার মাধ্যমেসেবা পৌঁছে দিতে সফল হয়েছে বর্তমান সরকার। তবে, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা ও ওষুধ লাভের সুযোগ সৃষ্টি হলেও এলাকার  উল্লেখযোগ্য সংখ্যক প্রবীণ জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা উন্নয়নে তেমন একটা অগ্রগতি হয়নি। এর অন্যতম কারণ হলো স্বাস্থ্য কেন্দ্রগুলিতে প্রবীণ বান্ধব চিকিৎসা সেবার ব্যবস্থা না থাকা এবং পরিবারের সদস্যদের সচেতনতার অভাব বলে মনে করেন উপজেলার সচেতন মহল। 

উপজেলা পরিসংখ্যান ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী নওগাঁ জেলায় বদলগাছী উপজেলার প্রায় ৩ লাখ জনগোষ্ঠীর বসবাস। এর মধ্যে প্রবীণ নারী-পুরুষের সংখ্যা প্রায় ৯০ হাজার ৭শত জন। 

উপজেলা পরিসংখান অফিসার সুত্রে জানা যায় ২০২২সালে আদম শুমারী করা হয়েছে সে হিসাবে জনগোষ্ঠী আরো বেড়ে যাবে। কিন্ত এ হিসাব এখনো ফাইনাল হয়নি। এ সকল প্রবীণ জনগোষ্ঠী নানা রকম স্বাস্থ্য সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন। অন্যতম হলো আলজাইমার্স, দৃষ্টি শক্তি কমিয়ে যাওয়া, ডায়াবেটিস ও বার্ধক্য জনিত সহ  বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা প্রবীণদের এ সকল সমস্যাগুলোকে স্বাভাবিক হিসাবে বিবেচনা করে থাকে। এ কারণে প্রবীণের এ সকল সমস্যা সমাধানে পরিবারের সদস্যরা তেমন একটা উদ্যোগ গ্রহণ করেনা। তারা কখনও ভেবে দেখে না সামান্য সেবা ও উদ্যোগের মাধ্যমে পরিবারে থাকা প্রবীণ মানুষটির একটি প্রত্যাশিত জীবণ গড়ে তোলা সম্ভব। 

এ বিষয়ে উপজেলার সচেতন মহল মানুষের সাথে কথা বলে জানাযায়, প্রবীণদের যে ধরণের সমস্যা তা সমাধানে এলাকায় বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায়না। অন্যদিকে সাধারণ চিকিৎসা লাভের জন্য প্রবীণদের নিয়ে হাসপাতালে গেলেও সেখানে ডাক্তারের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় এবং লাইনে দাঁড়িয়ে থেকে সেবা গ্রহণ করতে হয়। যা পরিবারের সদস্যদের বেশ সমস্যায় ফেলে দেয়। এ সকল কারণে পরিবারের সদস্যরা প্রবীণদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আগ্রহ তেমন নেই। 

স্বাস্থ্য কেন্দ্রগুলিতে প্রবীণদের চিকিৎসার জন্য বিশেষ সুবিধা তথা অগ্রাধিকার প্রদান করা হলে পরিবারের প্রবীণ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানুষের আগ্রহ বৃদ্ধি পাবে বলে মনে করেন উপজেলা বাসী। 

এব্যাপাপারে বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ কানিস ফারহানার সংঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের হাসপাতালে প্রবীণ কোন ব্যাক্তি চিকিৎসা নিতে আসলে সম্মানের সাথে জরুরী ভাবে তাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy