প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:০০ পিএম (ভিজিট : ৮০)

X
শার্শায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
“আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩জুন) ১১টার সময় উপজেলা প্রশাসন, শার্শা এবং সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র, শার্শার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ।।
অনুষ্ঠানে বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের গৃহীত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় জানানো হয়, শার্শা উপজেলায় এ কর্মসূচির আওতায় মোট ২২ হাজার ৩০০টি বিভিন্ন প্রজাতির চারা রোপণ ও বিতরণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণের মধ্যে এসব চারা বিতরণ করা হবে।
বক্তারা আরও বলেন, শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। একটি গাছ একটি প্রাণ-এই উপলব্ধি থেকে সবাইকে বৃক্ষরোপণ ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ খাইরুজ্জামান মধু,শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান,উপজেলা কৃষি অফিসার দিপক কুমার সাহা, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও সহকারী অধ্যাপক মামুনুর রশীদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী,পরিবেশকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।