জামালপুরে ৪২ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরে ৪২ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শরিবার ভোরে শহরের মৃর্ধাপাড়া এলাকার একটি ভাড়া

2026-06-13T14:04:05+00:00
2026-06-13T14:09:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামালপুরে ৪২ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:০৪ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ২:০৯ পিএম  (ভিজিট : ৪৯)
জামালপুরে ৪২ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার
X

জামালপুরে ৪২ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

জামালপুরে ৪২ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শরিবার ভোরে শহরের  মৃর্ধাপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃতরা হচ্ছে -শেরপুর সদরের কুসুমহাটি গ্রামের খোদেজা বেগম এবং মেলান্দহ উপজেলার মুন্সী নাংলা গ্রামের মোছা. বুলবুলি বেগম।


জামালপুর সদর থানার ওসি মো. নাজমুস সাকিব জানান, বাসাভাড়া নিয়ে তারা দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। মৃধাপাড়া এলাকার ওই বাড়ির একটি কক্ষ তল্লাশি করে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ী, পরিবহনকারী ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জামালপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy