নেছারাবাদে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায়

2026-06-13T14:17:53+00:00
2026-06-13T20:02:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:১৭ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ৮:০২ পিএম  (ভিজিট : ২৪০)
নেছারাবাদে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
X

নেছারাবাদে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সাইন্টিফিক অফিসার মাশরাফি বিন মোবারক।

সেমিনারে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও সভাপতি তাঁদের বক্তব্যে বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণের বিকল্প নেই। কৃষি, পরিবেশ, ক্ষুদ্র শিল্প ও দৈনন্দিন জীবনে এসব প্রযুক্তির কার্যকর প্রয়োগ উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে এসব প্রযুক্তির প্রসার ঘটাতে হবে।

সেমিনারে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কাউট সদস্য, শিক্ষার্থী, গ্রাম পুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে নেছারাবাদ উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যদের মাঝে ১০টি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy