প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪:০১ পিএম (ভিজিট : ২৯)

X
তাড়াশে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ
দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পুনর্বাসনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারি বরাদ্দের নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আজ শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ এবং ঢেউটিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে সহায়তার চেক তুলে দেন সিরাজগঞ্জ- ৩ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাঃ আয়নুল হক।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আব্দুল বারিক খন্দকার, যুগ্ন আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শাহ আলম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন খন্দকারসহ উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার সবসময় আন্তরিক। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে নগদ অর্থ ও ঢেউটিন পৌঁছে দেওয়া হচ্ছে, যা তাদের ঘরবাড়ি মেরামত ও পুনর্নির্মাণে সহায়ক হবে।
উপকারভোগীরা এ সহায়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এ সহযোগিতা তাদের দুর্দিনে নতুন আশার সঞ্চার করেছে।