রামগতিতে ফুটবল চ্যাম্পিয়ন-৫ নম্বর ওয়ার্ড যুব বিভাগ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

রামগতিতে ৭ নম্বর চর রমিজ ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।শুক্রবার (১২ জুন) বিকেলে চর

2026-06-13T16:46:45+00:00
2026-06-13T16:46:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগতিতে ফুটবল চ্যাম্পিয়ন-৫ নম্বর ওয়ার্ড যুব বিভাগ
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ২৭)
রামগতিতে ফুটবল চ্যাম্পিয়ন-৫ নম্বর ওয়ার্ড যুব বিভাগ
X

রামগতিতে ফুটবল চ্যাম্পিয়ন-৫ নম্বর ওয়ার্ড যুব বিভাগ

রামগতিতে ৭ নম্বর চর রমিজ ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। 

শুক্রবার (১২ জুন) বিকেলে চর মেহার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

ফাইনাল ম্যাচে ইউনিয়নের ৫ নম্বর ও ৭ নম্বর যুব বিভাগ টিম অংশ গ্রহন করে। ওই খেলায় ৫নম্বর ওয়ার্ড ৭নম্বর ওয়ার্ডকে টিমকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

আসন্ন চর রমিজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিনের সার্ভিক সহযোগিতায় অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের নিকট ট্রফি তুলে দেন সাম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রামগতি ও কমলনগর সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারী এ আর হাফিজ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব নাজিম উদ্দিন,  উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সামছুল হুদা।

অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আলী মুর্তুজা, ৮নম্বর বড়খেরী ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী রামগতি দায়রা বাড়ির গদি নিশীন পীর শাহ মোহাম্মদ ফয়সাল, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ আরিফ হোসেন খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি একরাম হোসেন, চররমিজ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারী ও ৫ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ডাঃ জমির আলী,  বিবিরহাট বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাহিদ উদ্দিন, এছাড়া ওই ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের জামায়াত সমর্থিত মেম্বার প্রার্থীগন উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy