মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৩ জুন)

2026-06-13T16:58:07+00:00
2026-06-13T16:58:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ৩৩)
মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
X

মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 


শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ বাগানে ফলদ, বনজ, শোভাবর্ধক ও ঔষধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।


মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া। 


এতে উপজেলা বন কর্মকর্তা মো. আবদুল হামিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মো. মীর হোসেন, একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আবদুল মান্নানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে বক্তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, সরকারের এ বৃহৎ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা আরও জোরদার হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy