তাড়াশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ফলজ, বনজ ও

2026-06-13T17:27:33+00:00
2026-06-13T17:27:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তাড়াশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ৩৩)
তাড়াশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
X

তাড়াশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ- ৩  আসনের জাতীয় সংসদ সদস্য মো: আয়নুল হক। 

চারা বিতরনে উপজেলা  নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শাহ আলম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেনসহ  বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষাই করে না, বরং অর্থনৈতিক উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকীভাবে চারা বিতরণ ও বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy