প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৫৬ পিএম (ভিজিট : ২৮)

X
গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের ঈদ পূর্ণমিলনী, ফল উৎসব ও সাধারন সভা অনুষ্ঠিত
গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের ঈদ পূর্ণমিলনী, ফল উৎসব ও সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ রেজা চৌধুরীর সভাপতিত্তে ও সাধারন সম্পাদক মোঃ বায়েজীদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা দৈনিক মুক্ত বলাকা’র সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন, ব্যাংকার মোঃ আক্তারুজ্জামান, সাপ্তাহিক শেষ খবরে’র ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ¦ মোঃ বেলাল হোসাইন, ডেইলী গাজীপুর অনলাইন’র সম্পাদক মোঃ নাছির উদ্দিন বুলবুল, দৈনিক নওরোজ’র মফস্বল সম্পাদক মোঃ মুনসুর আহমেদ, দৈনিক আজকের জনতা’র সাবেক বার্তা সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, হাড়িনাল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরাম’র সভাপতি মোঃ আকরাম হোসেন, সাধারন সম্পাদক ইঞ্জিঃ মোঃ মাসুদ রানা, সংগঠনের সহ-সভাপতি কাজী মোঃ আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ তৌফিক ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ ইলিয়াস আপন, নির্বাহী সদস্য অলিদুর রহমান অলি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আব্দুল আলী, মোসাঃ শাহিনা আক্তার, বাংলাদেশ বুলেটিন’র অনলাইন গাজীপুর প্রতিনিধি মোহসিন আজাদ পাপন, সংবাদ প্রতিদিন’র গাজীপুর প্রতিনিধি হাসমত আলী প্রমুখ।