লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ওবীর মুক্তিযোদ্ধা খান ওয়াহিদুজ্জামান বাবলু (৭৩) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় (১২

2026-06-13T18:07:37+00:00
2026-06-13T18:07:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ৩৬)
বীর মুক্তিযোদ্ধা খান ওয়াহিদুজ্জামান বাবলু
X

বীর মুক্তিযোদ্ধা খান ওয়াহিদুজ্জামান বাবলু

নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা খান ওয়াহিদুজ্জামান বাবলু (৭৩) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় (১২ জুন) দিবাগত রাত ২টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি দীর্ঘ দিন ধরে উচ্চ রক্তচাপ জনিত সমস্যাসহ নানা রোগব্যাধিতে ভুগছিলেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকা, নড়াইল ও লোহাগড়ায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

শনিবার (১৩ জুন) বাদজোহর  ৬৭ নং ডি পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। 

গার্ড অব অনার প্রদান করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাম্মী কায়সার।

মরহুমের জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাডভোকেট নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, লোহাগড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সাচ্চু মিয়া, নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আকরামুজ্জামান মিলু, নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু হায়াত সাবু, নড়াইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মোঃ আলমগীর হোসেন সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy