প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:১১ পিএম (ভিজিট : ৩৯)

X
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ঘোষিত ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে নানা কর্মসুচীর মাধ্যমে এ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত বলেন, সরকারের এই মহতী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক ভূমিকা রাখবে। বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
এ সময়, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী আলী আসগর, বন কর্মকর্তা মজনু প্রামানিক, ওসি শাকের আহমেদ, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেছ গনি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।