গোপনে দুই বোনের গোসলের ভিডিও ধারণ, অতঃপর...

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

আদমদীঘিতে দুই সহোদর বোনের গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং ভুক্তভোগীর স্বামীর

2026-06-13T21:02:56+00:00
2026-06-13T21:02:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপনে দুই বোনের গোসলের ভিডিও ধারণ, অতঃপর...
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:০২ পিএম   (ভিজিট : ৬১)
গ্রেফতার রিহেল চেরাগী
X

গ্রেফতার রিহেল চেরাগী

আদমদীঘিতে দুই সহোদর বোনের গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং ভুক্তভোগীর স্বামীর মেসেঞ্জারে পাঠানোর অভিযোগে রিহেল চেরাগী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ ভোর রাতে উপজেলার শিয়ালশন হটাতপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিহেল ওই এলাকার আব্দুল করিম চেরাগীর ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, উপজেলার শিয়ালশন গ্রামের দুই সহোদর বোন বাথরুমে গোসল করার সময় অভিযুক্ত রিহেল চেরাগী ভেন্টিলেটারে মোবাইল ফোন স্থাপন করে গোপনে তাদের ভিডিও ধারণ করেন। একপর্যায়ে ছোট বোন বিষয়টি টের পেয়ে চিৎকার করে বাথরুম থেকে বের হয়ে আসেন। পরে তারা জানতে পারেন, ভিডিওটি রিহেলই ধারণ করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার ও বড় বোনের স্বামী অভিযুক্তের পরিবারের কাছে ভিডিও মুছে ফেলার দাবি জানান। তবে এতে ক্ষিপ্ত হয়ে রিহেল ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একই সঙ্গে তিনি বড় বোনের স্বামীর মেসেঞ্জারে ভিডিওটি পাঠিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার আদমদীঘি থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় করা মামলার ভিত্তিতে অভিযুক্ত রিহেল চেরাগীকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy