চুনারুঘাটে নদীভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপন উদ্বোধন করলেন জেলা প্রশাসক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর কোটবাড়ী এলাকায় জিও ব্যাগের মাধ্যমে নদীভাঙ্গন থেকে রাস্তা রক্ষার কাজের উদ্বোধন করলেন

2026-06-13T21:26:45+00:00
2026-06-13T21:26:45+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে নদীভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপন উদ্বোধন করলেন জেলা প্রশাসক
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:২৬ পিএম   (ভিজিট : ৭৯)
জিও ব্যাগ স্থাপন উদ্বোধন করলেন জেলা প্রশাসক
X

জিও ব্যাগ স্থাপন উদ্বোধন করলেন জেলা প্রশাসক

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর কোটবাড়ী এলাকায় জিও ব্যাগের মাধ্যমে নদীভাঙ্গন থেকে রাস্তা রক্ষার কাজের উদ্বোধন করলেন হবিগঞ্জ জেলা  প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ।   

শনিবার (১৩ জুন) বিকালে ভারত থেকে চুনারুঘাটের উপর দিয়ে  নেমে আসা খোয়াই নদীর বনগাঁও কোটবাড়ী নামক স্থানে নদী ভাঙ্গন থেকে রাস্তা রক্ষার কাজ উদ্বোধন করা হয়েছে।   

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মঈনুল হক, চুনারুঘাট  উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীসহ প্রশাসনিক কর্মকর্তাগণ। 

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, নদী ভাঙ্গন রোধে সরকার পদক্ষেপ নিয়েছে তা অব্যাহত থাকবে। সরকারের উন্নয়নে সমাজের সকলের সহযোগিতা কামনা করছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy