ক্রিকেটার নাঈম হাসানকে মারধর: ওসি প্রত্যাহার ও বদলি

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনায় সিএমপির খুলশী থানার ওসি আরিফুর রহমানকে

2026-06-14T09:51:24+00:00
2026-06-14T09:51:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্রিকেটার নাঈম হাসানকে মারধর: ওসি প্রত্যাহার ও বদলি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৯:৫১ এএম   (ভিজিট : ৫৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনায় সিএমপির খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) এবং পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। 

জনস্বার্থে জারিকৃত এক অফিস আদেশে মহানগরীর গুরুত্বপূর্ণ দুটি থানা—খুলশী ও বাকলিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদে এই পরিবর্তন আনা হয়।

শনিবার (১৩ জুন) রাতে সিএমপি কমিশনার হাসনাত মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল আনা হয়।

খুলশী থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে সিএমপির লাইন-ওয়্যার-এ বদলি করা হয়েছে। 

সিএমপির সিটি এসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. জাহেদুল কবিরকে বাকলিয়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। বাকলিয়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মানকে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট বিভাগগুলোতে অনুলিপি পাঠিয়ে এই আদেশ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy