প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১১:৪১ এএম (ভিজিট : ৩২)

X
কালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে “আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে নড়াইলের কালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে কালিয়া পৌরসভার বাসস্ট্যান্ডে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম।
উপজেলা প্রশাসন ও সামাজিক বনায়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলু, বন বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচি দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচির অংশ হিসেবে কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪১টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম চলমান থাকবে।