
জামালপুরে বাজেটকে স্বাগত জানিয়ে যুবদলের মিছিল
জামালপুরে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল করেছে জেলা যুবদল।
শনিবার বিকেলে শহরের জরিনা মিয়ার উদ্দিন স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেডিক্যাল রোড এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এ সময় তারা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে স্লোগান দেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।