শ্যামনগরে নদীতে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীতে এক জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ।শনিবার ( ১৩

2026-06-14T12:05:36+00:00
2026-06-14T12:05:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্যামনগরে নদীতে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:০৫ পিএম   (ভিজিট : ৩৮)
শ্যামনগরে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
X

শ্যামনগরে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীতে এক জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ।

শনিবার ( ১৩ জুন) সকালে গাবুরার ইউপির নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলের জালে ধরা পড়ে খোলপেটুয়া নদীতে এই বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপটি। 

স্থানীয়রা কচ্ছপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে। 

গাবুরার জেলে আব্দুস সাত্তার,বুড়িগোয়ালিনীর জেলে সাইফুল ইসলাম বলেন সুন্দরবনের নদীতে বহুদিন মাছ ধরলেও এমন বিরল প্রজাতির কচ্ছপ চোখে পড়েনি।এটি দেখার জন্য গ্রামবাসীরাও ভীড় করেন বলে জানান ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি আশিকুর রহমান। 

এদিকে বন বিভাগ বুড়িগোয়ালিনি স্টেশনের কর্মকর্তাবৃন্দ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে কচ্ছপটি উদ্ধার করে বনবিভাগের অফিসে এনে পর্যবেক্ষণ শেষে নিরাপদ পরিবেশে নদীতে উন্মুক্ত করেন।

বনবিভাগের কর্মকর্তাবৃন্দ বলেন সুন্দরবনের নদীতে বিরল প্রজাতির অনেক জলজ প্রাণি রয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এরকম বিরল প্রজাতির প্রাণি ধরা পড়লে বনবিভাগকে সংবাদ দেওয়ার জন্য গ্রামবাসীকে বিশেষ ভাবে জানানো হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy