যশোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৩ জুন) নব কিশলয় স্কুল প্রাঙ্গণে জেলা

2026-06-14T12:41:43+00:00
2026-06-14T12:41:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:৪১ পিএম   (ভিজিট : ৪২)
যশোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
X

যশোরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোরে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। 


শনিবার (১৩ জুন) নব কিশলয় স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, যশোরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম। 


এছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেন, সামাজিক বন অঞ্চলের কর্মকর্তা রশিদ-অর-রশিদ, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল, রেঞ্জ কর্মকর্তা এম এম মিজানুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


উদ্বোধন শেষে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।


আয়োজকরা জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, সড়কের দুই পাশ, নদ-নদীর তীর, পতিত জমি এবং বসতবাড়িতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।


পরিবেশবিদরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, পরিকল্পনা অনুযায়ী কর্মসূচির সফল বাস্তবায়ন সম্ভব হলে যশোর পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের ক্ষেত্রে দেশের অন্যতম মডেল জেলায় পরিণত হতে পারে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy