দিনাজপুর-৫ আসনে বিএনপির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগির পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয়তাবাদী চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার উদ্দেশ্যেদিনাজপুর-৫ আসন (ফুলবাড়ী-পার্বতীপুর)

2026-06-14T14:17:03+00:00
2026-06-14T14:21:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দিনাজপুর-৫ আসনে বিএনপির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ২:১৭ পিএম  আপডেট: ১৪.০৬.২০২৬ ২:২১ পিএম  (ভিজিট : ৪৫)
দিনাজপুর-৫ আসনে বিএনপির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
X

দিনাজপুর-৫ আসনে বিএনপির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগির পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয়তাবাদী চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার উদ্দেশ্যে দিনাজপুর-৫ আসন (ফুলবাড়ী-পার্বতীপুর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘গণতন্ত্র, উন্নয়ন, সম্প্রীতি ও সংস্কৃতির মহামিলন ও ঈদ পুনর্মিলনী’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল মাঠে আয়োজিত এ অনুষ্ঠান রাত পর্যন্ত চলে। 

আয়োজকদের ভাষ্য, পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগির পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয়তাবাদী চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির  চেয়ারম্যান  প্রধান মন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আইনবিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান। প্রধান হিসেবে বক্তব্য উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বখতিয়ার আহমেদ কচি, ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি। এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মমিনুল ইসলাম। 

সঞ্চালনা করেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল মোন্নাফ মুকুল এবং পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্যসচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব রশিদ সংগ্রাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক আলোচনা পর্বে বক্তারা পার্বতীপুর ও ফুলবাড়ী এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে বক্তব্য দেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী মনির খান, মৌসুমী আক্তার সালমা, আকাশ মাহমুদ, মহুয়া মুনা ও লোকসংগীতশিল্পী সুকুমার বাউল।

আয়োজকেরা জানান, রাজনৈতিক সম্প্রীতি, গণতান্ত্রিক চর্চা, সাংস্কৃতিক বিকাশ এবং জনগণের সঙ্গে নেতাকর্মীদের সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy