রায়পুরে ব্রি ধান-১০০ আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় উচ্চ ফলনশীল ও আধুনিক জাতের ধান চাষ সম্প্রসারণে কৃষি বিভাগের কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলছে।বিশেষ করে

2026-06-14T16:57:37+00:00
2026-06-14T16:57:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরে ব্রি ধান-১০০ আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৪:৫৭ পিএম   (ভিজিট : ৪০)
রায়পুরে ব্রি ধান-১০০ আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল
X

রায়পুরে ব্রি ধান-১০০ আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় উচ্চ ফলনশীল ও আধুনিক জাতের ধান চাষ সম্প্রসারণে কৃষি বিভাগের কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলছে। 

বিশেষ করে ব্রি ধান-১০০ ও ১০০+ সিরিজের জাতসমূহ মাঠ পর্যায়ে সম্প্রসারণে কৃষি বিভাগের বিভিন্ন কর্মসূচি ও স্থানীয় কৃষকদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে ব্রি ধানের ১০০ থেকে ১০৭ নম্বর পর্যন্ত বিভিন্ন জাত মাঠ পর্যায়ে উৎপাদিত হচ্ছে। এসব জাত অধিক ফলন, তুলনামূলক ভালো সহনশীলতা এবং কৃষকের লাভজনক উৎপাদনে সহায়ক হওয়ায় জনপ্রিয়তা পাচ্ছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।

রায়পুর উপজেলায় চলতি মৌসুমে ব্রি ধান-১০০ ও ১০০+ জাতের আবাদে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৪২০ হেক্টর। তবে কৃষকদের আগ্রহ ও কৃষি বিভাগের তদারকির ফলে আবাদ হয়েছে ৪২৫ হেক্টর জমিতে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।

এ উপলক্ষে মাঠ পর্যায়ে নতুন শস্য কর্তন কর্মসূচির আয়োজন করা হয়। এতে কৃষক ও কৃষি সংশ্লিষ্টরা অংশ নেন এবং নতুন জাতের ধানের উৎপাদন সম্ভাবনা ও সম্প্রসারণ নিয়ে মতবিনিময় করেন।

রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, “উচ্চ ফলনশীল ও আধুনিক জাতের ধান কৃষকের মাঝে জনপ্রিয় করতে কৃষি বিভাগ ধারাবাহিকভাবে কাজ করছে। ব্রি ধান-১০০ ও ১০০+ জাতের সম্প্রসারণে কৃষকদের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হওয়া এ কার্যক্রমের সফলতার প্রমাণ।”

তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy