আদালতের নির্দেশে ভেড়ামারায় কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

আদালতের নির্দেশে কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূ মনোয়ারা খাতুন (৪৬) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।রোববার (১৪ জুন) দুপুর ১২টায়

2026-06-14T17:00:07+00:00
2026-06-14T17:00:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আদালতের নির্দেশে ভেড়ামারায় কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ৪২)
আদালতের নির্দেশে ভেড়ামারায় কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন
X

আদালতের নির্দেশে ভেড়ামারায় কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

আদালতের নির্দেশে কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূ মনোয়ারা খাতুন (৪৬) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। 

রোববার (১৪ জুন) দুপুর ১২টায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর ও নওদা ক্ষেমিড়দিয়াড় কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃত মনোয়ারা খাতুন উপজেলার নওদা ক্ষেমিরদিয়াড় এলাকার বাসিন্দা।

জানা যায়, মনোয়ারা খাতুন ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানান এলাকাবাসী। এই ঘটনায় ২য় স্বামী আমিন ব্যাপারী পলাতক আছেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ২০শে মার্চ মনোয়ারা খাতুন মারা যান। এ ঘটনায় মনোয়ার খাতুনের ছেলের সুমন হোসেন কুষ্টিয়া আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পায় ভেড়ামারা থানা পুলিশ। তদন্তের অংশ হিসেবে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেন।

ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ লতিফুল কবির লিমন এবং ভেড়ামারা থানার ওসি তদন্ত ও মামলার তদন্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম (রকিব) উপস্থিত ছিলেন।

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম (রকিব) বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy