যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর আহমেদ

অনলাইন ডেস্ক

আইন-আদালত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরুর মাত্র দুই সপ্তাহের মধ্যেই দেশ ছাড়েন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাধারণ যাত্রীদের জন্য প্রযোজ্য একাধিক নিরাপত্তা ধাপ এড়িয়ে ২০২৪ সালের ৪ মে রাতে তিনি পুলিশ সদস্যদের সহায়তায় নির্বিঘ্নে বিদেশগামী ফ্লাইটে ওঠেন।

2026-06-14T17:24:48+00:00
2026-06-14T17:24:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর আহমেদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ১০৮)
X

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরুর মাত্র দুই সপ্তাহের মধ্যেই দেশ ছাড়েন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাধারণ যাত্রীদের জন্য প্রযোজ্য একাধিক নিরাপত্তা ধাপ এড়িয়ে ২০২৪ সালের ৪ মে রাতে তিনি পুলিশ সদস্যদের সহায়তায় নির্বিঘ্নে বিদেশগামী ফ্লাইটে ওঠেন।

প্রায় দুই বছর পর দুবাইয়ে তার গ্রেপ্তারের খবর সামনে আসার পর ঘটনাটি আবারও আলোচনায় এসেছে। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ পুলিশ দুবাই পুলিশের কাছ থেকে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিক বার্তা পায়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম। একই তথ্য সংসদকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, খুব শিগগিরই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।

এর আগে ২০২৪ সালের ১৮ এপ্রিল তার সম্পদ অনুসন্ধানে কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দেশ ত্যাগ করেন। পরে তদন্তে উঠে আসে, তিনি ২০২৪ সালের ৪ মে রাত ১১টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, বিমানবন্দরের নিরাপত্তা চেকপোস্টে তার সঙ্গে ছিলেন ইউনিফর্মধারী ও সাদা পোশাকের একাধিক পুলিশ সদস্য। সাধারণ যাত্রীদের মতো বাধ্যতামূলক তল্লাশির সব ধাপ তার ক্ষেত্রে অনুসরণ করা হয়নি বলেও ফুটেজে উঠে এসেছে।

ফুটেজে আরও দেখা যায়, ইমিগ্রেশন ও নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করে তার পাসপোর্টে প্রয়োজনীয় সিল দেওয়া হয় এবং লাগেজ হস্তান্তর করা হয়। দেশ ছাড়ার সময় তাকে কয়েকজন পুলিশ সদস্যকে হাত নেড়ে বিদায় জানাতেও দেখা যায়।

পুলিশ বাহিনীর অন্যতম প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত র‍্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

অবসরের পর তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধা ভোগ করেন বলে জানা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন প্রজ্ঞাপন অনুযায়ী, তার নিরাপত্তায় ছয় সদস্যের পুলিশ দল, সশস্ত্র দেহরক্ষী এবং বাসভবনে নিরাপত্তাকর্মী নিয়োজিত ছিলেন।




  বিষয়:   দুদক  বেনজীর আহমেদ 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy