বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় টিআইবি-সনাকের মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে টিআইবি-সনাক গাইবান্ধার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার জেলা শহরের ডিবি রোড গানাসাস

2026-06-14T18:16:15+00:00
2026-06-14T18:16:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় টিআইবি-সনাকের মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ৫০)
বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় টিআইবি-সনাকের মানববন্ধন
X

বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় টিআইবি-সনাকের মানববন্ধন

বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে টিআইবি-সনাক গাইবান্ধার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার জেলা শহরের ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে ‘শিশু শ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা মানববন্ধনে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।

সনাক সভাপতি আফরোজা বেগম লুপুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি অধ্যাপক মাজহারুল মান্নান, সংগঠনের এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো: মাসুদ রানা, আফরোজা বেগম, ইয়েস সদস্য মেহেদী হাসান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস সদস্য উম্মে হাবিবা কনা।
বক্তারা বলেন, বাংলাদেশ শিশু শ্রম নিরসনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অঙ্গীকার করলেও বাস্তবতায় শিশু শ্রম এখনো বিদ্যমান। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশু শ্রমের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এই পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত ও কাঠামোগত সংস্কার অপরিহার্য। মানববন্ধনে টিআইবির পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশু শ্রম নির্মূলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজনদের প্রতি আহবান জানানো হয়। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy