দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে জবি শিক্ষার্থী নূর নবী

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের(১৫ ব্যাচ) ফিন্যান্স বিভাগের (১৫তম ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নূর নবী আর নেই। দীর্ঘদিন

2026-06-15T10:08:19+00:00
2026-06-15T10:08:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে জবি শিক্ষার্থী নূর নবী
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০:০৮ এএম   (ভিজিট : ৬৮)
মোহাম্মদ নূর নবী
X

মোহাম্মদ নূর নবী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের(১৫ ব্যাচ) ফিন্যান্স বিভাগের  (১৫তম ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নূর নবী আর নেই। দীর্ঘদিন ধরে অস্থি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভারতের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সোমবার (১৫ জুন) সহপাঠী ও বিভাগের শিক্ষার্থীরা ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নূর নবী দীর্ঘদিন ধরে Osteosarcoma নামের বিরল ধরনের অস্থি ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শে তার একটি পা কেটে ফেলতে হয়েছিল। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তিনি কৃত্রিম পা নিয়ে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার এই সংগ্রামী জীবন সহপাঠী ও শিক্ষকদের কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছিল।

এর আগে নূর নবী জানিয়েছিলেন, ২০১৮ সালে প্রথম তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। দেশে চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ভারতে চিকিৎসা নিতে হয় এবং এক পর্যায়ে তার একটি পা কেটে ফেলতে হয়। পরবর্তীতে কিছুটা সুস্থ হলেও সম্প্রতি ক্যান্সার আবার ফুসফুস ও হাড়ে ছড়িয়ে পড়ে।

তার পরিবার জানিয়েছিল, চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে বাড়ি-জমিসহ প্রায় সব সম্পদ বিক্রি করতে হয়েছে। অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবা নিজেও স্ট্রোকে আক্রান্ত হওয়ায় পরিবারটি আরও বিপর্যস্ত হয়ে পড়ে। এরপর নূর নবীর চিকিৎসা সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেক শিক্ষকরাও এগিয়ে এসেছিলেন। কিন্তু এতো প্রচেষ্টার পরেও ক্যান্সার যুদ্ধে হার মেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জবির এই অদম্য শিক্ষার্থী।

নূর নবীর মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার সংগ্রামী জীবনকে স্মরণ করে শোকবার্তা দিচ্ছেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy