গোপালগঞ্জে ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন ও যাকাত ফান্ডের চেক বিতরণ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জে ভূমি প্রশাসনের দক্ষতা ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা কোর্স এর উদ্বোধন করা হয়েছে। একই

2026-06-15T12:06:08+00:00
2026-06-15T12:06:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন ও যাকাত ফান্ডের চেক বিতরণ
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:০৬ পিএম   (ভিজিট : ৩১)
গোপালগঞ্জে ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন ও যাকাত ফান্ডের চেক বিতরণ
X

গোপালগঞ্জে ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন ও যাকাত ফান্ডের চেক বিতরণ

গোপালগঞ্জে ভূমি প্রশাসনের দক্ষতা ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী "ভূমি ব্যবস্থাপনা কোর্স" এর উদ্বোধন করা হয়েছে। একই দিনে ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জের উদ্যোগে স্থানীয় যাকাত ফান্ড থেকে সুবিধাভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

রোববার (১৪ জুন) জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ইউনিয়ন ভূমি উপ-সহকারী/সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের অংশগ্রহণে ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য "ভূমি ব্যবস্থাপনা কোর্স"-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, সেবার গুণগত মান বৃদ্ধি, ভূমি সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত আইন, বিধি-বিধান, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবামূলক কার্যক্রম বিষয়ে হালনাগাদ জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় যাকাত ফান্ড থেকে প্রাপ্ত অর্থের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে যাকাত তহবিলের অর্থ যথাযথভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, প্রশিক্ষণার্থীবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy