প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:১২ পিএম (ভিজিট : ৫৫)

X
আনোয়ারায় আলোচিত মা-মেয়ে খুনের ঘটনায় তেজু বড়ুয়া গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেনামতি গ্রামে মা ও মেয়েকে নৃশংসভাবে নিহতের ঘটনায় অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
রোববার (১৪ জুন) রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ অভিযানের পর জেলা পুলিশের একটি দল তাকে আটক করতে সক্ষম হয়।
এদিকে গত শনিবার রাতে আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় নিজ বাড়িতে এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬) নিহত হন। একই ঘটনায় গুরুতর আহত হয় পাঁচ বছর বয়সী পিয়াস বড়ুয়া।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের কারণ ও ঘটনার তথ্য উদ্ঘাটনে চেষ্টা চলছে।
আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, মা মেয়ের খুনের ঘটনায় রিমন বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।