প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:১৭ পিএম (ভিজিট : ৩২)

X
সরাইলে তিতাস নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার (১৪ জুন) রাত ৯টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি নদীতে গোসল করতে নেমে হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে খবর পেয়ে সরাইল ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৯ টার দিকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
সরাইল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে মরদেহটি স্থানীয় ইউপি সদস্যেরর কাছ হস্তান্তর করা হয়েছে।