আনোয়ারায় মা-মেয়ে হত্যা: প্রধান অভিযুক্ত তেজু বড়ুয়া গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার

2026-06-15T12:57:37+00:00
2026-06-15T13:06:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনোয়ারায় মা-মেয়ে হত্যা: প্রধান অভিযুক্ত তেজু বড়ুয়া গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:৫৭ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ১:০৬ পিএম  (ভিজিট : ২৭)
ফাইল ছবি
X

ফাইল ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৫ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে জেলা পুলিশ।

আনোয়ারায় নিজ ঘরে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ, শিশুপুত্র হাসপাতালে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল জানান, গ্রেপ্তারের পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহে তদন্ত অব্যাহত রয়েছে।

শনিবার (১৩ জুন) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। হামলায় গুরুতর আহত হয় পরিবারের পাঁচ বছর বয়সী শিশু পিয়াস বড়ুয়া, যাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার সময় পরিবারের কর্তা সুজন বড়ুয়া কর্মস্থলে ছিলেন। রাতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হন। এ সময় আহত হয় শিশুপুত্র পিয়াস।
হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত রিমন বড়ুয়া জেজু পলাতক ছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া দাবি করেছেন, অভিযুক্তের সঙ্গে তার আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ বলছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy