জিয়ানগরে ডুবে থাকা জাহাজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ডুবে থাকা একটি জাহাজের ভেতর থেকে মো. আব্দুল্লাহ পশারী (২২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ

2026-06-15T13:04:50+00:00
2026-06-15T13:04:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জিয়ানগরে ডুবে থাকা জাহাজ থেকে যুবকের মরদেহ উদ্ধার
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:০৪ পিএম   (ভিজিট : ৪৮)
জিয়ানগরে ডুবে থাকা জাহাজ থেকে যুবকের মরদেহ উদ্ধার
X

জিয়ানগরে ডুবে থাকা জাহাজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ডুবে থাকা একটি জাহাজের ভেতর থেকে মো. আব্দুল্লাহ পশারী (২২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

রোববার সন্ধ্যায় উপজেলার পারেরহাট ইউনিয়নের উমেদপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ ওই ইউনিয়নের উমেদপুর গ্রামের আলাল পশারীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন আব্দুল্লাহ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পারেরহাট মৎস্য বন্দর এলাকায় দুর্ঘটনায় ডুবে থাকা এমভি গ্রীন এসট্রল-১ নামের একটি জাহাজের পাশে একটি ডিঙ্গি নৌকায় আব্দুল্লাহর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়ির ওপর তার মোবাইল ফোন দেখতে পান বড় ভাই রানা পশারী। পরে ১৩ জুন জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিহতের বড় ভাই রানা পশারী বলেন, “তিন দিন ধরে আমার ভাই নিখোঁজ ছিল। থানায় জিডিও করেছিলাম। সে ওই জাহাজের কাছে কেন এবং কীভাবে গিয়েছিল, তা আমরা জানি না। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।”

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান জানান, সাধারণ ডায়েরির ভিত্তিতে ফায়ার সার্ভিসকে উদ্ধার কার্যক্রমে যুক্ত করা হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে ডুবে থাকা জাহাজের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy