মাদক ও সন্ত্রাসমুক্ত নলদী ইউনিয়ন গড়ার লক্ষ্যে বিএনপির বিক্ষোভ মিছিল

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নকে ফ্যাসিস্ট, সন্ত্রাস ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নলদী

2026-06-15T13:10:40+00:00
2026-06-15T13:10:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদক ও সন্ত্রাসমুক্ত নলদী ইউনিয়ন গড়ার লক্ষ্যে বিএনপির বিক্ষোভ মিছিল
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:১০ পিএম   (ভিজিট : ৪২)
মাদক ও সন্ত্রাসমুক্ত নলদী ইউনিয়ন গড়ার লক্ষ্যে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
X

মাদক ও সন্ত্রাসমুক্ত নলদী ইউনিয়ন গড়ার লক্ষ্যে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নকে ফ্যাসিস্ট, সন্ত্রাস ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নলদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। 

রোববার (১৪ জুন) বিকেলে ইউনিয়নের মিঠাপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে মিঠাপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিঠাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিঠাপুর বাজারে এসে শেষ হয়। পরে বাজার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আশরাফুল বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান জামান।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান জামান বলেন, ‘নলদী ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও সমাজবিরোধী কর্মকাÐের কোনো স্থান হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপতৎপরতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।,

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে ১৯৭১ সালের পরাজিত শক্তি জামায়াতে ইসলামী দেশে নানামুখী বিভ্রান্তি ও অশান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি দাবি করেন, জাতীয় বাজেটের বিরোধিতা করতে গিয়ে দলটি প্রকারান্তরে মদ, বিড়ি ও গাঁজার পক্ষে অবস্থান নিয়েছে। অথচ এবারের বাজেটে সাধারণ ও খেটে খাওয়া মানুষের স্বার্থ বিবেচনায় কৃষি খাতের উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।”

এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি শাহিদুজ্জামান আমল, নলদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু রাজ্জাক বিশ্বাস, লোহাগড়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. আতিয়ার বিশ্বাস, নলদী ইউনিয়ন পরিষদের মেম্বার মো. মিজানুর রহমান, মো. জাহাঙ্গীর খান, নলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জান্নাতুল বিশ্বাস, যুবদল নেতা মো. তরিকুল ইসলাম, ছাত্রদল নেতা মো. খায়রুল ইসলাম, মো. শফিকুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy