দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে

2026-06-15T13:40:08+00:00
2026-06-15T13:40:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:৪০ পিএম   (ভিজিট : ২৬)
দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
X

দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, কন্দপেঁয়াজ, মরিচ(হাইব্রিড) ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৫জুন) সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে প্রধান অতিথি হিসাবে এ বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার রেজওয়ানুল ইসলাম নাহিদ, যারীন তাসনিম নিলয় প্রমুখ। 

প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন, প্রণোদনা কর্মসূচীর আওতায় এ বীজ ও সার যথোপযুক্ত কাজে লাগাতে হবে। তবেই সরকারের এ কর্মসূচী স্বার্থক হবে।

প্রণোদনা কর্মসূচীর আতওয়ায় ২হাজার ৩’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ৫কেজি রোপা আমন ধানের বীজ, ১০কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ২০জন কৃষকের মাঝে প্রত্যেককে ১’শ ৬০কেজি কুন্দ পেঁয়াজের বীজ, ২০কেজি ডিএপি সার, ২০কেজি  এমওপি সার, বালাই নাশক ১কেজি, বীজ সংরক্ষণের পাত্র ১টি, ৫০জন কৃষকের মাঝে প্রত্যেককে গ্রীষ্মকালীন পেয়াজের ১কেজি বীজ, ১০কেজি ডিএপি সার, ১০কেজি এমপিও সার, বালাই নাশক ১কেজি, ১০০জন কৃষকের মাঝে প্রত্যেককে ১০গ্রাম মরিচ(হাইব্রিড) এর বীজ, ৫কেজি ডিএপি সার, ৫কেজি এমওপি সার ও বালাই নাশক এক প্যাকেট বিতরণ করা হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy