সংকর জাতের গাভী পালনে আশার সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা 'আশা' সংস্থার সদস্যদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

2026-06-15T13:55:39+00:00
2026-06-15T13:55:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সংকর জাতের গাভী পালনে আশার প্রশিক্ষণ কর্মশালা
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:৫৫ পিএম   (ভিজিট : ৩৫)
শেরপুর শহরের নিউ আলীশান রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংকর জাতের গাভী পালনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূঁইয়া
X

শেরপুর শহরের নিউ আলীশান রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংকর জাতের গাভী পালনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূঁইয়া

শেরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা 'আশা' সংস্থার সদস্যদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) শহরের নিউ মার্কেটে নিউ আলীশান রেস্টুরেন্টের কনফারেন্সে কক্ষে "আশার সদস্যদের সংকর জাতের গাভী পালনের উপর প্রশিক্ষণ" শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে আশা শেরপুর জেলা।

আশা শেরপুরের ডিএম সুদীপ্ত সাহা'র সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: রেজওয়ানুল হক ভূঁইয়া। এছাড়াও প্রশিক্ষক হিসেবে শেরপুর সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: পলাশ কান্তি দত্ত, আশা ঢাকা'র সিনিয়র রিজিওনাল ব্যাবস্থাপক (কৃষি) মো. সাইফুদ্দিন, শেরপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক (এসআরএম) মো. শহিদুল্লাহ, শেরপুর সদর-১ এর শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মাঈন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রশিক্ষণে জেলার ৫টি উপজেলার ৩০জন গাভীর খামারীরা অংশ নেন। কর্মশালায় আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সংকর জাতের গাভী পালন, উন্নত জাতের বাছুর উৎপাদন, সঠিক উপায়ে খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা এবং গবাদিপশুর রোগ প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

​অনুষ্ঠানে আশার সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডেইরি খাতের বিশেষজ্ঞ প্রশিক্ষকগণ উপস্থিত থেকে সদস্যদের বিভিন্ন বাস্তবমুখী পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সদস্যরা গবাদিপশু পালনে আরও দক্ষ হয়ে উঠবেন, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি স্থানীয় দুগ্ধ শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।




  বিষয়:   সংকর জাত  আশা  শেরপুর  নকলা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy